ট্রাম্পের পরবর্তী টার্গেট কি ভেনেজুয়েলার শাসন পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের পরবর্তী টার্গেট কি ভেনেজুয়েলার শাসন পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৬:১১ 64 ভিউ
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সরাসরি পরিকল্পনা না করলেও, সামরিক চাপ বাড়ানোর মাধ্যমে তারা ঘটনাচক্রে সেই দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে সক্রিয় মাদক চক্রগুলোর ওপর সামরিক হামলা চালানোর চিন্তাভাবনা করছে, যা মাদুরোকে দুর্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো পদক্ষেপের অনুমোদন দেননি এবং মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে আলাপ-আলোচনা চলছে। এই কৌশলকে ট্রাম্প প্রশাসন সরাসরি শাসন পরিবর্তনের কথা না বলে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে উপস্থাপন করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কট্টরনীতি বাস্তবায়নের পেছনে প্রধান চালিকা শক্তি। তিনি মনে করেন, মাদুরোর শাসন কিউবার গোয়েন্দা সংস্থা

দ্বারা টিকে আছে। ট্রাম্প নিজে যদিও শাসন পরিবর্তনের চেষ্টা অস্বীকার করেছেন, তবে তিনি ভেনেজুয়েলার উপকূলের কাছে বড় সামরিক শক্তি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এই বৈপরীত্য যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন যে পথে এগোচ্ছে, তাতে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন অনিবার্য হতে পারে, যা হবে চরম দায়িত্বহীনতা। ভেনেজুয়েলার দুর্বল প্রতিষ্ঠান এবং বিভক্ত বিরোধী দলের কারণে যেকোনো অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক সংকট ও সহিংসতার মুখোমুখি হতে হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই কৌশল বিপরীত ফল বয়ে আনতে পারে। মাদুরো ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন এবং সামরিক-বেসামরিক বাহিনীকে সক্রিয় করে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলছেন। কিউবা, ইরান, উত্তর কোরিয়ার মতো উদাহরণ দেখায়,

বিদেশি চাপকে ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ হিসেবে চিত্রিত করে স্বৈরশাসক আরও শক্তিশালী হতে পারেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ভেনেজুয়েলার পরিস্থিতি আরও অস্থিতিশীল হলে যুক্তরাষ্ট্রে ভেনজুয়েলার অভিবাসীর সংখ্যা বাড়বে। দেশটি ইতোমধ্যেই সত্তর লাখের বেশি শরণার্থী ও অভিবাসীর জন্ম দিয়েছে। ট্রাম্প প্রশাসনের উচিত, সরকার পরিবর্তনের প্রলোভন থেকে সরে এসে নির্দিষ্ট লক্ষ্য, যেমন—মাদকবিরোধী সহযোগিতা ও অর্থনৈতিক স্বাভাবিকীকরণের জন্য সংলাপে মনোযোগ দেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন