ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত
যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ
ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ইতোমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরাইল এই প্রস্তাবে সায় দেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে, এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে—যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।’
এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ
থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ,’ মন্তব্য করেন ট্যামি ব্রুস। তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’