ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট
আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো তার এই সম্মাননাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, "আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণাকাতর জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের নিঃশর্ত সমর্থনের প্রতি উৎসর্গ করছি।"
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে ছিল। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তার বিষয়ে তথ্য প্রদানকারীর জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানে হামলাও চালায়, যাকে তারা
'মাদকপাচারকারী সন্ত্রাসীদের' বিরুদ্ধে অভিযান বলে অভিহিত করে। তবে মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র: পলিটিকো
'মাদকপাচারকারী সন্ত্রাসীদের' বিরুদ্ধে অভিযান বলে অভিহিত করে। তবে মাদুরো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র: পলিটিকো



