ট্রাক উল্টে বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫
     ৬:৩১ অপরাহ্ণ

ট্রাক উল্টে বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ৬:৩১ 109 ভিউ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লিন্ডেন শহরের কাছে ভয়াবহ ও অস্বাভাবিক দুর্ঘটনায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি। শুক্রবার ভোর ৪টার দিকে কানাডা সীমান্তের কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে এই বিপত্তি ঘটে। ট্রাকটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের মৌচাক বহন করছিল। হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ট্রাকচালক একটি আঁকাবাঁকা মোড় ঠিকমতো নিতে না পারায় ট্রাকটি খাদে পড়ে যায়। সৌভাগ্যবশত চালক অক্ষত আছেন। তবে দুর্ঘটনায় ট্রাকের ওপরের সমস্ত মৌচাক ছিটকে পড়ে এবং হাজার হাজার মৌমাছি ছড়িয়ে পড়ে চারপাশে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, জরুরি বিভাগ ও প্রায় দুই ডজন স্থানীয় মৌচাষি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা বেহাল অবস্থায় ছড়িয়ে পড়া মৌচাকগুলো উদ্ধার

ও পুনঃস্থাপনের চেষ্টা শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী এক-দুই দিনের মধ্যে মৌমাছিগুলো নিজেদের রানী মৌমাছির খোঁজে চাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। শেরিফের অফিস জানিয়েছে, মৌচাষি কমিউনিটির অসাধারণ সহায়তায় লক্ষ লক্ষ মৌমাছিকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৌমাছি পরিবেশ ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাদাম, ফলমূল, শাকসবজি সহ শতাধিক ফসলের পরাগায়নে মুখ্য ভূমিকা পালন করে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে কীটনাশক, রোগ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য বৈচিত্র্যের অভাবের কারণে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা হ্রাস পাচ্ছে। এই ঘটনার পর ওয়াশিংটন স্টেট বিবিপারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালান উডস বলেন, এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার

জন্য আমাদের একটি মানসম্পন্ন ‘ইমার্জেন্সি মৌমাছি রেসপন্স টিম’ থাকা উচিত। উল্লেখ্য, ২০১৫ সালেও সিয়াটলের উত্তরে এক দুর্ঘটনায় প্রায় ১ কোটি ৪০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়েছিল এবং মানুষকে আক্রমণ করেছিল। জাতিসংঘ ২০১৮ সালে মৌমাছির গুরুত্ব ও সংকট তুলে ধরতে ২০ মে দিনটিকে ‘বিশ্ব মৌমাছি দিবস’ হিসেবে ঘোষণা করে। সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া