ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
সীমান্তের নিচে সুড়ঙ্গ ব্যবহার করে অনুপ্রবেশের অভিযোগে ১৩০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন। পোল্যান্ড-বেলারুশ সীমান্তের নিচে এ সুড়ঙ্গ আবিষ্কার করেছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার এ অভিযান চালানো হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) জানিয়েছে, ধারণা করা হচ্ছে সুড়ঙ্গটি ব্যবহার করে মোট ১৮০ জনের বেশি বিদেশি পোল্যান্ডে প্রবেশ করেছেন। এখনো প্রায় ৫০ জন পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই ইউজভিয়াক জানান, সুড়ঙ্গটি সীমান্তের কাঁটাতারের বেড়া ও পাশের একটি প্রযুক্তিগত সড়কের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছিল। পডলাসিয়ে অঞ্চলের নারোভকা গ্রামের

কাছে পডলাসিয়ে বর্ডার গার্ড ইউনিটের সদস্যরা সুড়ঙ্গটি আবিষ্কার করেন। ইউজভিয়াক বলেন, সুট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০ড়ঙ্গটি কয়েক দশ মিটার দীর্ঘ এবং প্রায় দেড় মিটার উঁচু। এর প্রবেশপথ বেলারুশ সীমান্তের ভেতরে প্রায় ৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে লুকানো ছিল। পোল্যান্ডের দিকে এর মুখ ছিল সীমান্ত বেড়া থেকে আনুমানিক ১০ মিটার দূরে। তিনি জানান, ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ায় কর্মকর্তারা বুঝতে পারেন, অল্প সময়ের মধ্যে একটি বড় দল সুড়ঙ্গটি ব্যবহার করেছে। তাৎক্ষণিক অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। অভিযানে সীমান্তরক্ষীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ইউনিট ও প্রশিক্ষিত কুকুর অংশ নিচ্ছে, যাতে বাকি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা যায়। সীমান্তরক্ষী

বাহিনীর তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ভারত, নেপাল ও বাংলাদেশের নাগরিকও রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুজনকে মানবপাচার সহায়তাকারী সন্দেহে আটক করা হয়েছে। তাদের একজন পোল্যান্ডের মালোপোলস্কা অঞ্চলের ৬৯ বছর বয়সী বাসিন্দা এবং অন্যজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ার নাগরিক। অভিযোগ রয়েছে, তারা অভিবাসীদের ইউরোপের পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সীমান্তরক্ষী বাহিনী সুড়ঙ্গটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এবং জানিয়েছে, চলতি বছর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ ধরনের এটি চতুর্থ সুড়ঙ্গ আবিষ্কারের ঘটনা। ২০২১ সাল থেকে পোল্যান্ড-বেলারুশ সীমান্ত অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে হাইব্রিড অভিযান হিসেবে বেলারুশ ইচ্ছাকৃতভাবে অবৈধ

অভিবাসী প্রবাহকে উৎসাহিত করছে। এর প্রতিক্রিয়ায় পোল্যান্ড সীমান্তে ইস্পাতের বেড়া নির্মাণ, নজরদারি অবকাঠামো জোরদার এবং সীমান্ত এলাকায় নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!