টি-শার্ট বা মোজা নয়, ট্রাম্প চান ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

টি-শার্ট বা মোজা নয়, ট্রাম্প চান ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার লক্ষ্য দেশে সাধারণ পোশাক নয়, বরং সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে জোর দেওয়া। তিনি বলেন, আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা চাই ট্যাংক, যুদ্ধজাহাজ, কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বানাতে। রোববার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল শিল্প বড় আকারে প্রসারিত হওয়া জরুরি নয়। এটির সঙ্গে তিনি একমত। যদিও এ মন্তব্যের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ট্রাম্প বলেন, টি-শার্ট বা মোজা আমরা সহজেই অন্য দেশে তৈরি করতে পারি। কিন্তু বড় জিনিস—যেমন চিপস, এআই প্রযুক্তি, ট্যাংক—এসব আমাদের নিজেদের

দেশে তৈরি করতে হবে। বিশ্ববাজারে আলোড়ন তোলা ট্রাম্প আবারও বড় পরিসরে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে অ্যাপলের বিদেশি আইফোন আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য