টিকিট থেকে রেকর্ড আয় বিসিবির, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৩৬ পূর্বাহ্ণ

টিকিট থেকে রেকর্ড আয় বিসিবির, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৬ 114 ভিউ
টিকিট বিক্রির অর্থ থেকে প্রায় ৫০ লাখ টাকা করে রাজস্ব পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্জাইজিরা। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে। রাজস্বের একটি অংশ পাওয়ার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে ফ্র্যাঞ্জাইজিরা। অবশেষে ফারুক আহমেদের বোর্ড প্রথমবারের মতো এই দাবি পূরণ করতে যাচ্ছে। টিকিট বিক্রি থেকে এবার রেকর্ড আয় হওয়ায় বিসিবির এই সিদ্ধান্ত। বিপিএলে আগের দশ আসরে টিকিট বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকার মতো। এবার এক আসরেই বিক্রি হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা। ফ্র্যাঞ্জাইজিদের জন্য সুখবর, এই টিকিট বিক্রির টাকা থেকে ভালো পরিমাণ অর্থ তাদের দেবে বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ

অঙ্কটা নিশ্চিত করেননি। গত আসরগুলোতে টিকিট বিক্রি হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা মাত্র। তৃতীয় ও চতুর্থ আসরে ১.৪০ কোটি, পঞ্চম আসরে ১.৬০ কোটি, ষষ্ঠ আসরে ১.৬৫ কোটি, সপ্তম আসরে ১.৭০ কোটি, অষ্টম আসরে ০.১৩ কোটি, নবম আসর, ৩.৩৬ কোটি এবং দশম আসরে ৪.৩৬ কোটি টাকা মাত্র। বিপিএলের টিকিট বিক্রির সাফল্য নিয়ে কাল বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্জাইজিদের দাবি ছিল রেভিনিউ শেয়ারিংয়ের। টিকিট বিক্রি থেকে যে অর্থ আয় হয়েছে, তা থেকে বড় একটি অংশ দলগুলোকে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রাইজ মানি ৭৫ ভাগ বাড়িয়ে দিয়েছি। সব মিলে ভালো একটি টুর্নামেন্ট হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার