ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
গরমকালে শীতের কম্বল বিতরণ
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ
মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি
টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা
আগামীকাল শুক্রবার থেকে তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আশুরার ছুটি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রবিবার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগের দুই দিন—শুক্র (৪ জুলাই) ও শনিবার (৫ জুলাই)—সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রবিবার পর্যন্ত মোট তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এই ছুটির প্রভাবে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের লেনদেনও।
এ সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।



