টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

টাঙ্গাইলে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
টাঙ্গাইলের সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদল নেতা শামছুল আলমকে (৩৫) হাতেনাতে আটক করেছে পুলিশ। গতকাল ২৪শে অক্টোবর, শুক্রবার বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামছুল আলম কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, শামছুল মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। এ বিষয়ে সখীপুর থানার ওসি আবুল ভুঁইয়া বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে এ ঘটনায়

শুক্রবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শ্রমিক দলেন আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ এলপি গ্যাসের দামে বড় লাফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: মন্ত্রী আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত