টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ওই ১৪ কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়। আদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে তাদের অব্যাহতি প্রদান করা হল। এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা বৃহস্পতিবার রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে চলে যান বলে জানা গেছে। মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।

এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে চলতি বছরের ১২ জানুয়ারি করা হয়। অতিরিক্ত ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত বছরের ২৪ জুন হতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করে চলতি বছরের ১২ জানুয়ারি পুন:নির্ধারণ করা হয়। প্রশিক্ষণ থেকে অব্যাহতি পাওয়া ফরিদপুর জেলার

আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের রমজান মিয়া জানান, প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে ছিল। সমাপনী কুচকাওয়াজের আগে আমাদের এভাবে অব্যাহতি দেওয়া হল। এটা দুঃখজনক। আমাদের অপরাধ কী, তা জানি না। নাম প্রকাশ না করার শর্তে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের এক সহকারী পুলিশ সুপার ১৪ কনস্টেবলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা