‘টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

‘টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের টালবাহানায় ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশেষ করে চলতি আসরে পারিশ্রমিক নিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। টাকা না পেয়ে ম্যাচ বর্জন পর্যন্ত করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। এদিকে ‘ব্যক্তিগত কারণে’ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক আটকে রেখেছেন বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তবে রাজশাহী বা চিটাগংয়ের তুলনায় বেশ পেশাদার ভূমিকা পালন করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করে দলটির ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালান সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজের দল (বরিশাল) নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে

চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’ পারিশ্রমিক নিয়ে যেসব দলগুলোতে সমস্যা হচ্ছে, সেসব দলের মালিকদের উদ্দেশে ম্যালানের পরামর্শ, ‘আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’ কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে সহজে অরুচি। যেকোনো ইস্যুতে জলঘোলা না করা পর্যন্ত সমাধানের পথে না এগোনোর যে বাতিক, সে সম্পর্কে হয়ত ম্যালান ওয়াকিবহাল নন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু