ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট
বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত
টপ অর্ডারে সেই পুরোনো রোগ
এদিক-সেদিক খোঁচা মেরে প্রতিপক্ষের হাতে বল তুলে দেওয়া যেন টাইগারদের মুদ্রাদোষ। বিশেষ করে টপ অর্ডারের এমন কাজ বহুল আলোচনায়। ভারতের বিপক্ষেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। ইনিংসের শুরুতে তাতেই বাড়ছে বড় শঙ্কা।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও টপ অর্ডার মোটাদাগে ব্যর্থ হয়েছে। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ফিরেছেন শূন্য রানে। চাপ সামলাতে আসা অধিনায়ক শান্তও করতে পারেননি রান। ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
অথচ দীর্ঘ ব্যাটিং লাইন আপের ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি আনার ভার ছিল তাদের ওপর। বাংলাদেশ দলে ওপেনিংয়ে ব্যর্থতার সমস্যা বেশ পুরোনো। তার সঙ্গে টপ অর্ডারের দ্রুত ফেরা এবং জুটি গড়তে ব্যর্থ হওয়াও আলোচনায় থাকে হরহামেশা।
রান প্রসবা উইকেটের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই আলোচনায় ছিল ব্যাটিং ইউনিট। ভয়ও ছিল। শান্তরা দুবাইয়ে সেটির বাস্তবতা দেখিয়েছেন। সৌম্য ও শান্তর পর মিরাজ ফিরেছেন ৫ রান করে। পরে তানজিদ ফিরেছেন কিছুটা সময় লড়ে। শুরুতেই নড়বড়ে হয়ে পড়া টাইগাররা কতদূর যায় সেটিই দেখার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকেই আলোচনায় ছিল ব্যাটিং ইউনিট। ভয়ও ছিল। শান্তরা দুবাইয়ে সেটির বাস্তবতা দেখিয়েছেন। সৌম্য ও শান্তর পর মিরাজ ফিরেছেন ৫ রান করে। পরে তানজিদ ফিরেছেন কিছুটা সময় লড়ে। শুরুতেই নড়বড়ে হয়ে পড়া টাইগাররা কতদূর যায় সেটিই দেখার।



