জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
গত অক্টোবরে যখন দেশের প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে সই করল, এনসিপি তখন সরে রইল। কারণ কী ছিল? স্পষ্ট করে কেউ বলেনি। আর আজ, চার মাস পর, হঠাৎ করে সই করতে যমুনায় হাজির হলো নাহিদ ইসলামের দল। কারণ এবারও স্পষ্ট না, তবে আঁচ করা কঠিন না। সারোয়ার তুষার বললেন, “গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে আইনি ভিত্তি তৈরি হয়েছে।” এই কথার মানে দাঁড়ায়, আগে আইনি ভিত্তি ছিল না বলেই সই করেননি? তাহলে বাকি দলগুলো কী বুঝে সই করেছিল? নাকি এনসিপির কাছে তখন সনদটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়নি, আর এখন হিসাবটা পালটে গেছে? হিসাবটা আসলে খুব সহজ। উচ্চকক্ষ আসছে। সংসদের উপরের ঘরে

জায়গা পেতে হলে এই সনদের বাস্তবায়ন পরিষদে থাকাটা দরকার। তুষার নিজেই বললেন, “আমাদের ছয়জন সেখানে উপস্থিত থাকবেন।” সুতরাং সনদের প্রতি হঠাৎ এই টান আদর্শগত না, এটা অস্তিত্বগত। জুলাই আন্দোলনের পর এনসিপি তৈরি হয়েছিল একটা নতুন রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে। তরুণ মুখ, নতুন ভাষা, পুরনো রাজনীতির বিকল্প। কিন্তু রাজনীতির পুরনো অভ্যাসগুলো বড় মজার, নতুন দলের গায়েও সেঁটে যায় দ্রুত। সুবিধামতো অবস্থান নেওয়া, সুবিধামতো বদলানো, এটা তো আমরা চিনি। প্রধান উপদেষ্টার “শেষ দিন” বলে আজকের তারিখটা বেছে নেওয়াটাও চমৎকার। সম্মান প্রদর্শনের এই সময়জ্ঞান কাকতালীয় হওয়ার কথা না। যখন কেউ বিদায় নিচ্ছেন, তখন তার পাশে দাঁড়ানোর ছবিটা তোলা রাজনৈতিক বিনিয়োগের অংশ। বিয়ের অনেক পরে কাবিন পড়ানোর রেওয়াজ

এই অঞ্চলে নতুন না। কিন্তু তাতে সংসারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এনসিপি যে সনদে আজ সই করল, সেই সনদের রাজনীতি কতটা তারা বিশ্বাস করে আর কতটা প্রয়োজনে মানছে, সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত