জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ |
টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলার টাকা বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে মুসলিম উদ্দিন (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের বাবা ও চাচাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মাটিকাটা গ্রামের জোয়ারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন। জানা যায়, সালিশে মুসলিম অনলাইনে জুয়া খেলার বিষয় উপস্থাপন করতে গেলে তার ওপর ক্ষিপ্ত হয় অপর পক্ষ। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের

নয়নের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় নামক স্থানে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে মাতব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত জানাচ্ছিল। মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগনের সঙ্গে মাতব্বরদের সামনে কথাকাটাকাটি হয়। রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়ি রাম-দা দিয়ে কোপাতে থাকে। তাতে মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে তারা। এতে মুসলিমসহ তার বাবা, চাচাসহ ৫-৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণে মুসলিম মারা যায়। স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন জানান, সালিশি

বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, পূর্বশত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ব্যাপারে ঘটনা স্থল থেকে হালিম নামে একজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে