জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আজ (শনিবার) সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।’ অধিনায়কের কণ্ঠে প্রস্তুতি নিয়ে তৃপ্তি ঝরলেও প্রথম টেস্টের একাদশ সম্পর্কে ধারণা দেননি অধিনায়ক শান্ত।

জানিয়েছেন টস পর্ব শেষে নিবেন নিজেদের একাদশের সিদ্ধান্ত। তবে ধারণা করা হচ্ছে, সিলেটের স্পোর্টিং উইকেটকে ভাবনায় রেখে তিন পেসার নিয়ে একাদশ সাজারে পারে বাংলাদেশ দল। সঙ্গে থাকতে পারেন দুই স্পিনার ও ৬ স্পেশালিস্ট ব্যাটার। বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে