জালমিকে উড়িয়ে গ্ল্যাডিয়েটরদের জয়জয়কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫

জালমিকে উড়িয়ে গ্ল্যাডিয়েটরদের জয়জয়কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ |
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমিকে বিধ্বস্ত করে প্রথম জয়ের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটর। শনিবার বিকালে রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জালমির ব্যাটিং ব্যর্থতায় ৮০ রানের জয় পায় কোয়েটা। ম্যাচে আগে ব্যাট করে সাউদ শাকিল, ফিন অ্যালেন ও হাসান নওয়াজের ব্যাটিং তাণ্ডবে ২১৭ রানের বিশাল স্কোর গড়ে গ্ল্যাডিয়েটর। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারের মধ্যেই মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় জালমি। দলটির পক্ষে ওপেনার সাইম আয়ুব ৫০ রানের ইনিংস খেললেও তা দলের পরাজয় ঠেকাতে যথেষ্ট ছিল না। তার সঙ্গে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েন হুসেইন তালাত (১৯ বলে ৩৫) এবং মিচেল ওয়েন (১৩ বলে ৩১)। তবে বাকিরা ছিলেন

সম্পূর্ণ ব্যর্থ। দলের বড় তারকা বাবর আজম (০), টম কোলার-ক্যাডমোর (০), ম্যাক্স ব্রায়ান্ট (০), আলজারি জোসেফ (০), মোহাম্মদ আলি (০) চরম ব্যর্থতার পরিচয় দেওয়ার পর শেষ দিকে নেমে মোহাম্মদ হারিস (১৩) এবং সুফিয়ান মুকিমদের (১) কেউই দলকে টানতে পারেননি। তাদের বিপক্ষে গ্ল্যাডিয়েটরদের বোলিং নৈপুণ্য ছিল চোখে লাগার মতো। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৪টি উইকেট (৪২ রানে) নিয়ে ম্যাচ সেরা হন লেগ স্পিনার আবরার আহমেদ। এছাড়া মোহাম্মদ আমির ১১ রানে ২ উইকেট, উসমান তারিক ২৬ রানে ২ উইকেট ও কাইল জেমিসন ২৮ রানে ১ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দেন। এর আগে জালমি টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্ল্যাডিয়েটরদের দুর্দান্ত

ব্যাটিংয়ের কারণে সেটি বুমেরাং হয়ে ফিরে আসে। কোয়েটার ব্যাটসম্যানরা এদিন দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। দলের হয়ে সউদ শাকিল সর্বোচ্চ ৫৯ রান করেন ৪২ বল খেলে। তবে কিউই রিক্রুট ফিন অ্যালেন আবির্ভূত হন স্বরূপেই। মাত্র ২৫ বল খেলে ২১২ স্ট্রাইক রেটে খেলেন ৫৩ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল পাঁচটি চারের সঙ্গে চারটি বিশাল বিশাল ছক্কার মার। এছাড়া তিনে নামা হাসান নওয়াজের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪১ রান এবং কুশল মেন্ডিস খেলেন মাত্র ১৪ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস। তাদের সমন্বিত ব্যাটিংয়ের ওপর নির্ভর করে কোয়েটা ২০ ওভারে মাত্র ৩টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১৬ রানের বড় পুঁজি। যা ছুঁতে

গিয়ে খেই হারিয়ে ফেলে পেশোয়ার। এদিকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজ রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছে মুলতান সুলতানস। করাচি টস জিতে জালমির মতোই আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে মুলতানকে। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৮ রান। মুলতান সুলতানস একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক ও অধিনায়ক), শাই হোপ, উসমান খান, ইফতিখার আহমেদ, কামরান গুলাম, মাইকেল ব্রেসওয়েল, শহীদ আজিজ, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, উসামা মীর, আকিফ জাভেদ। করাচি কিংস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জেমস ভিন্স, শান মাসুদ, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইরফান খান, খুশদিল শাহ, অ্যাডাম মিলনে, আরাফাত মিনহাস, হাসান আলী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে