জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫

জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ |
থানায় জিডির বিষয়ে কথা বলতে গিয়ে নিজেই গ্রেপ্তার হলেন নারী ইউপি সদস্য। স্বামীর অভিযোগ: জামায়াত নেতার ফোন ও স্থানীয় নেতাদের সুপারিশে এই গ্রেপ্তার। এসআই সুস্ময়ের বিরুদ্ধে এসপি বরাবর অভিযোগ করেছিলেন ওই নারী, সেই ক্ষোভ থেকেই গ্রেপ্তারের দাবি। বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পাঠানো হলো কারাগারে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার সদর থানায় একটি মামলার বিষয়ে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমিরের স্ত্রী ও চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নারী সদস্য সাবিনা ইয়াসমিন (৪৫)। পুলিশের দাবি, বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিবারের দাবি, জামায়াত নেতাদের সুপারিশ এবং পুলিশের এক এসআইয়ের ব্যক্তিগত আক্রোশ

থেকে এই গ্রেপ্তার নাটক সাজানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে পাঠানো পুলিশি প্রতিবেদন (ফরোয়ার্ডিং) সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কক্সবাজার জেলা বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-১৯, তারিখ- ২০/০৮/২০২৪) সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই সৌরভ বড়ুয়া প্রতিবেদনে উল্লেখ করেন, সাবিনা ইয়াসমিন মামলার এজাহারনামীয় আসামিদের সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিনের স্বামী, সাবেক যুবলীগ নেতা বদিউল আলম আমির এই ঘটনাকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার স্ত্রীর নামে কোনো ওয়ারেন্ট

ছিল না। আজ সকাল ১০টার দিকে তিনি একটি মামলার বিষয়ে কথা বলতে স্ব-শরীরে সদর থানায় গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে কৌশলে আটক করা হয়।” তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতের সদর উপজেলার আমির এবং চকরিয়ার এক এমপি প্রার্থীর সরাসরি ফোনে এবং আমার এলাকার কিছু জামায়াত নেতার সুপারিশে পুলিশ আমার স্ত্রীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে বিএনপি অফিস ভাঙচুরের মিথ্যা মামলায় জড়ানো হয়। বদিউল আলম আরও দাবি করেন, সদর থানার এসআই সুস্ময়ের সাথে তাদের পূর্বের বিরোধ রয়েছে। তিনি বলেন, “এসআই সুস্ময় অকারণে আমার স্ত্রীকে হয়রানি করতেন। এর প্রতিকার চেয়ে আমার স্ত্রী পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগও করেছিলেন। সেই আক্রোশ

মেটাতেই আজ থানায় পেয়ে এসআই সুস্ময় তাকে গ্রেপ্তার করে চালান দিয়ে দিয়েছেন।” বর্তমানে সাবিনা ইয়াসমিন কক্সবাজার জেলা কারাগারে বন্দি রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক