ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ
সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ
ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস
দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী
উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল
৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু
‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির
দেশের বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক 'নিউ এজ'-এর সম্পাদক নুরুল কবির মন্তব্য করেছেন, মানুষ জামায়াতে ইসলামীর হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে 'নাকে রুমাল দিয়ে' বিএনপিকে ভোট দিয়েছে। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বাক্সে পড়া সব ভোট দলটির নিজস্ব নয়; বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফসল।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো 'তৃতীয় মাত্রা'-য় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির অতীত ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রবীণ এই সাংবাদিক বলেন, "বিএনপির দূর অতীতের রেকর্ড এবং সাম্প্রতিক ৫ই আগস্ট পরবর্তী সময়ে তাদের যে মানুষকে কষ্ট দিয়েছে অনেক, চাঁদাবাজি, নানা ধরণের অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে।
এরপরেও যে মানুষ তাদের উপর আস্থা রেখেছে, এই সব ভোট বিএনপির নয়।" তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি এখনও এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়, তবে অনতিবিলম্বে দলটি বিপদে পড়বে। সাধারণ মানুষ কেন বিএনপিকে ভোট দিচ্ছে, এর একটি চাঞ্চল্যকর ব্যাখ্যা দেন নুরুল কবির। তিনি বলেন, "এদেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ঐ ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর হাত থেকে বাঁচবার জন্য।" দেশের সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু বা হিন্দু মাইনরিটি কমিউনিটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গেই থেকেছে। এই কঠিন বাস্তবতাটি বিএনপিকে মনে রাখার
পরামর্শ দেন তিনি। একইসাথে আওয়ামী লীগের ভোটারদের অবস্থান সম্পর্কে বিশ্লেষণ করে নুরুল কবির জানান, "আওয়ামী লীগের নেত্রী নির্দেশ দিয়েছিল তাদের ভোটারদেরকে ভোটদানে বিরত থাকবার জন্য। এরা কিন্তু, আই রিপিট, নাকে রুমাল দিয়ে দিয়েছে।" বিশ্লেষকদের মতে, সাংবাদিক নুরুল কবিরের এই বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের মনস্তত্ত্ব এবং বিএনপি ও জামায়াতের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। বিকল্প না থাকায় মানুষ যে এক প্রকার বাধ্য হয়েই বিএনপিকে বেছে নিয়েছে, তিনি মূলত সেটিই তুলে ধরতে চেয়েছেন।