‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ |
দেশের বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক 'নিউ এজ'-এর সম্পাদক নুরুল কবির মন্তব্য করেছেন, মানুষ জামায়াতে ইসলামীর হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে 'নাকে রুমাল দিয়ে' বিএনপিকে ভোট দিয়েছে। তিনি মনে করেন, সাম্প্রতিক সময়ে বিএনপির বাক্সে পড়া সব ভোট দলটির নিজস্ব নয়; বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফসল। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো 'তৃতীয় মাত্রা'-য় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির অতীত ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রবীণ এই সাংবাদিক বলেন, "বিএনপির দূর অতীতের রেকর্ড এবং সাম্প্রতিক ৫ই আগস্ট পরবর্তী সময়ে তাদের যে মানুষকে কষ্ট দিয়েছে অনেক, চাঁদাবাজি, নানা ধরণের অপরাধের সঙ্গে তারা যুক্ত হয়েছে।

এরপরেও যে মানুষ তাদের উপর আস্থা রেখেছে, এই সব ভোট বিএনপির নয়।" তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি এখনও এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়, তবে অনতিবিলম্বে দলটি বিপদে পড়বে। সাধারণ মানুষ কেন বিএনপিকে ভোট দিচ্ছে, এর একটি চাঞ্চল্যকর ব্যাখ্যা দেন নুরুল কবির। তিনি বলেন, "এদেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ঐ ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর হাত থেকে বাঁচবার জন্য।" দেশের সংখ্যালঘু ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু বা হিন্দু মাইনরিটি কমিউনিটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গেই থেকেছে। এই কঠিন বাস্তবতাটি বিএনপিকে মনে রাখার

পরামর্শ দেন তিনি। একইসাথে আওয়ামী লীগের ভোটারদের অবস্থান সম্পর্কে বিশ্লেষণ করে নুরুল কবির জানান, "আওয়ামী লীগের নেত্রী নির্দেশ দিয়েছিল তাদের ভোটারদেরকে ভোটদানে বিরত থাকবার জন্য। এরা কিন্তু, আই রিপিট, নাকে রুমাল দিয়ে দিয়েছে।" বিশ্লেষকদের মতে, সাংবাদিক নুরুল কবিরের এই বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের মনস্তত্ত্ব এবং বিএনপি ও জামায়াতের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির একটি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে। বিকল্প না থাকায় মানুষ যে এক প্রকার বাধ্য হয়েই বিএনপিকে বেছে নিয়েছে, তিনি মূলত সেটিই তুলে ধরতে চেয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু