জহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকার বাবা-মা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:০২ পূর্বাহ্ণ

জহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকার বাবা-মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০২ 121 ভিউ
দর্শক তাকে প্রথম দেখেছিল হকিস্টিক হাতে। চিনেছিল ‘চক দে ইন্ডিয়া’-র ‘প্রীতি সভরওয়াল’ নামে। পর্দার বাইরেও তিনি ছিলেন হকি খেলোয়াড়। পরবর্তী ব্যক্তিগত জীবনেও সাগরিকা ঘাটগে বাঁধা পড়েন খেলার সঙ্গেই। ক্রিকেটতারকা জহির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাগরিকা। তিন বছর প্রেম করার পর বয়সে আট বছরের বড় জহিরকে বিয়ে করেন ২০১৭ সালের নভেম্বর মাসে। নিজে মরাঠি, ভিন্‌ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করতে কী বলেন অভিনেত্রীর বাবা-মা? হিন্দু ধর্মে বিয়ে অথবা মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী নিকাহ, দুটিই সযত্নে এড়িয়ে গিয়েছিলেন তারা। পরিবর্তে তারা শুধুই রেজিস্ট্রি ম্যারেজ করেন। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে তাদের পরিবারে কোনো আপত্তি ছিল না। জানিয়েছিলেন, জহির এবং সাগরিকা দুজনেই। তাদের অভিভাবকেরা ধর্মের

তুলনায় প্রাধান্য দিয়েছিলেন যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের ওপরেই। সাগরিকার বলেন, আমার বাবা-মা খুব প্রগতিশীল। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ঠিকই, তবে আমার মনে হয়, আমার জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। যার সঙ্গে আমি থাকব, তার সঙ্গে যাতে জীবনটা ভাল ভাবে কাটাতে পারি। তবে জহির এবং সাগরিকার প্রেমের পথ মসৃণ করেছেন তাদের বন্ধুরা। প্রথম আলাপের পরে দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হন। বেশ কয়েক দিন সম্পর্ক সীমাবদ্ধ ছিল শুধু শুভেচ্ছা বিনিময়ে। সময়ের সঙ্গে তার ঘনিষ্ট হন। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে সম্পর্ক পরিণতির পথে এগিয়ে নিয়ে যান। এই মুহূর্তে এক সন্তানের বাবা-মা তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪