ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট
আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়
জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায়
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবাসীর অর্থনৈতিক সংকট দূর করবে বড় মানিক সেতু
পাঁচবিবি উপজেলা শহর থেকে ২ কিলোমিটার পশ্চিমে বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে নির্মাণ করা হচ্ছে একটি সেতু। সেতুর ওপারে ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের অসংখ্য গ্রাম ভারত সীমান্ত ঘেঁষা। সীমান্তবর্তী এ অঞ্চলের বেশির ভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। একারনে ধান, আলু, আখ ও পাটসহ সব ধরনের ফসলের চাষাবাদ করেন এ অঞ্চলের কৃষকরা।
এতদিন সেতু না থাকায় কৃষকরা জমি থেকেই ফরিয়াদের কাছে কম দামে বিক্রি করতেন ফসল। তবে ছোট যমুনার ওপর নির্মিত সেতুই এখন ভাগ্যের পরিবর্তন ঘটাবে বলে আশা করছেন কৃষকরা। দ্রুত সময়ে সেতুর কাজ সম্পন্ন হলে উপজেলার
হাটবাজারে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল তারা দ্রুত বিক্রি করতে পারবেন তারা। সেতু নির্মাণের ফলে সীমান্তবাসীর জীবনযাত্রার মান বদলে যাবে। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের উপার্জনের প্রধান উৎস কৃষি। এখন কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে সরবরাহ করতে পারবেন। পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন বলেন, ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী গত দেড় বছরে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন করা হলেও দ্বিতীয় মেয়াদের চার মাসে সেতুটির ৩০ শতাংশ কাজ দ্রুত গতিতে করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। আগামি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চুক্তি মেয়াদ অনুযায়ী সেতুটির শতভাগ কাজ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।