জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫
     ৫:৪১ অপরাহ্ণ

জমে উঠেছে বিপিএল, এখনো প্লে-অফের দৌড়ে ৬ দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৫:৪১ 238 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে পূর্ণ ১৬ পয়েন্ট পাওয়া দলটি লিগ পর্বের বাকি চার ম্যাচ ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে। প্লে-অফের অন্য তিন স্পট নিয়ে এখন বাকি ৬ দলের মধ্যে কাড়াকাড়ি অবস্থা। টুর্নামেন্টে সব দলই এখন পর্যন্ত অন্তত ৭টি ম্যাচ খেলেছে, এর মধ্যে সর্বোচ্চ ৯টি করে ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ৮টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগং কিংস। আর সবচেয়ে কম সাত ম্যাচ খেলা হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের। এর মধ্যে যথাক্রমে ৯ ও ৮ ম্যাচ খেলে ঢাকা এবং সিলেটের ঝুলিতে এসেছে

মোটে চার পয়েন্ট। আপাতদৃষ্টিতে প্লে-অফের পথ তাদের জন্য বন্ধুর হলেও কাগজে-কলমে এখনো সম্ভাবনা টিকে রয়েছে এই দুই দলের। এদিকে পয়েন্ট টেবিলে রংপুরের পরের দুটি অবস্থানে থাকা চিটাগং এবং বরিশালের পয়েন্ট সমান ১০। তুলনামূলকভাবে প্লে-অফের বাকি তিন স্পটের দুটি বাগিয়ে নিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা। আর টুর্নামেন্টের এই পর্যায়ে সমান ৬ পয়েন্ট করে পাওয়া খুলনা এবং রাজশাহীর পাল্লা এখনো যেকোনো দিকেই ঝুঁকতে পারে। প্লে-অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা চিটাগং এবং বরিশালকে এখনো লিগ পর্বে যথাক্রমে ৪ ও ৫টি ম্যাচ খেলতে হবে। এর মধ্যে অন্তত দুটি জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত হবে তাদের। লিগ পর্বের শেষ ভাগে চিটাগংকে খেলতে হবে টেবিল টপার রংপুর,

তিনে থাকা বরিশাল, রাজশাহী ও সিলেটের বিপক্ষে। আর চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটি ছাড়াও এখনো ঢাকা, সিলেট এবং খুলনার বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে বরিশালকে। চিটাগং এবং বরিশালের পর প্লে-অফের দৌড়ে তুলনামূলকভাবে এগিয়ে মেহেদী মিরাজের খুলনা। প্লে-অফ নিশ্চিত করতে নিজেদের শেষ ৫ ম্যাচের অন্তত ৩টির ফল পক্ষে আনতে হবে তাদের। লিগ পর্বের বিজনেস এন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশাল, সিলেট, রংপুর এবং ঢাকাকে। এর মধ্যে তামিম ইকবালের বরিশালের বিপক্ষে দুবার খেলতে হবে খুলনাকে। দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের বর্তমান লিগ পজিশন যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। প্লে-অফের দৌড়ে চমক উপহার দিতে এই তিন দলকেই নিজেদের বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে। এর

মধ্যে সদ্য অধিনায়কত্বে পরিবর্তন আনা রাজশাহীর জন্য পথ একটু বেশিই কঠিন। শেষ তিন ম্যাচের মধ্যে যে তাদের দুবার খেলতে হবে অপ্রতিরোধ্য রংপুরের বিপক্ষে। নানা বিতর্কে ঘেরা বিপিএলে এখন মাঠের ক্রিকেটে চোখ রাখতেই হবে ক্রিকেটপ্রেমীদের। প্রতি ম্যাচডেতে-ই পাল্টে যাবে সমীকরণ, প্লে-অফ নিশ্চিতে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ বাড়বে দলগুলোর মধ্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৯৭১ সাল..এই ভূখণ্ডের আকাশ তখন কালো ধোঁয়ায় ঢেকে গেছে, মাটিতে রক্তের গন্ধ কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে ৫ আগস্টের সহিংস অভ্যুত্থানে ‘ক্যাপ্টাগন’ ব্যবহারের অভিযোগ: তদন্তের দাবি জোরালো বাঙালীর দ্রোহের ভাষা, প্রতিবাদী হুঙ্কার, রাজনৈতিক প্রজ্ঞা আর শিষ্টাচারের কি কুৎসিত অবনতি! জেলায় জেলায় বাড়ছে আ.লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শব্দ ও বয়ানের রাজনীতি: বয়েলিং ফ্রগ সিনড্রোম বহুমুখী সংকটের মুখে বাংলাদেশের পোশাক খাত: সাউথ চায়না মর্নিং পোস্ট ৩৪.১% শুল্ক থেকে কি মিলবে স্বস্তি? অনিশ্চয়তায় অর্ডার সংকট ও রপ্তানি খাত আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় মেট্রোরেলের নতুন দুই রুটে, প্রশ্নবিদ্ধ দরপত্র প্রক্রিয়া সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা নেওয়ার পর ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮ ড. খলিলুর রহমান: পর্দার আড়ালের এক ভয়ঙ্কর ‘কিংমেকার’ ১৯৭১ শেষ হয়নি, ডালিম-ফারুকের রিলে রেস থামেনি, শুধু দৌড়বিদ বদলেছে টানা ১৮ মাস ধরে তালাবদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন কার্যালয় লাশের মিছিল থামছেই না — আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নৃশংস খুন অব্যাহত.. ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন বিশটা লাশের বিনিময়ে পাওয়া অভিজ্ঞতা এবার কাজে লাগাবেন টুকু কানসাটের কসাই মন্ত্রী, তারেকের গণতন্ত্রে স্বাগতম! Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Election আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান বিজয়গাথা: বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের “অসম চুক্তি” কার স্বার্থে