জবির ৩ ইউনিটের ফল প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ৭:১১ পূর্বাহ্ণ

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ৭:১১ 127 ভিউ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ)। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও পেজে পৃথক তিন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্যের বি, সি এবং ডি ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে। আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd-তে লগইন করে বিষয় পছন্দ (Subject

Choice) দিতে পারবে। বি ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি, যার মধ্যে মানবিক ২১৬টি, বাণিজ্য ৩৭টি, বিজ্ঞান ৪১টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯২টি, যার মধ্যে মানবিক ২১৮টি, বাণিজ্য ৩৫টি ও বিজ্ঞান ৩৯টি আসন। তৃতীয় শিফটে মোট আসন ১৯৯টি, যার মধ্যে মানবিক ১২৪টি, বাণিজ্য ১০টি ও বিজ্ঞান ৬৫টি আসন। সি ইউনিটের দুই শিফটে মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম শিফটে মোট আসন ২৩০টি, যার মধ্যে সবগুলোই বাণিজ্য বিভাগের। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯০টি, যার মধ্যে মানবিক ১৬টি, বাণিজ্য ২৩০টি ও বিজ্ঞান ৪৪টি আসন। ডি ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি, যার মধ্যে

মানবিক ১৯২টি, বাণিজ্য ৩৩টি, বিজ্ঞান ৬৯টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬টি, যার মধ্যে মানবিক ১৯৩টি, বাণিজ্য ৩২টি ও বিজ্ঞান ৭১টি আসন। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কলা ও আইন অনুষদ ‘বি’ ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪২ হাজার ৯৭৪ জন। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২৪ হাজার ৯৫৭ জন। গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৮৬০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪৪ হাজার ২২৩ জন। ‘সি’ ইউনিট ব্যাবসায় শিক্ষা অনুষদের ভর্তি

পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি। এই ইউনিটে ৫২০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ২০ হাজার ১১২ জন। বিস্তারিত জানতে- jnuadmission.com

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? On Both Sides of the Prison Gate: Bangladesh 2.0 গনপরিষদ নাকি মাইনাস – 2 ? জামায়েতের দুই নীতি নারী এবং মুক্তিযুদ্ধ ভীতি শেখ হাসিনার সঙ্গে জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের কোনো গোপন বিষয়ে একমত হওয়ার দাবিটি ভুয়া। গণভোটের ব্যালটে নেই কোন সিরিয়াল নম্বর, গণভোটের নামে মুক্তিযুদ্ধের সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্রের এক নীল নকশা ক্ষমতার আড়ালে পৈশাচিকতা: এপস্টাইন ফাইলস ও সভ্যতার খসে পড়া মুখোশ ৫ আগস্ট-পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭%-এর সঙ্গে আ.লীগ: টিআইবি বর্তমান সরকার ‘জঙ্গি তোষণকারী’, আসন্ন নির্বাচন ‘সাজানো নাটক’: সজীব ওয়াজেদ জয় বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের জিম্মি: সজীব ওয়াজেদ কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন এখন আমাদের গ্যাস নাই, না খাইয়া কি মানুষ বাঁচে?” – জনতার দুর্ভোগ আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান। দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশ শুধু রাজনৈতিকভাবে না ভৌগোলিকভাবেও অনিরাপদ হয়ে গেছে। সংস্কার নয়, ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি ইউনুস গংয়ের : রেহমান সোবহানের বক্তব্য স্বীকারোক্তি নাকি সমালোচনা? “তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই দাবি ছিলো, আমরা এনেছিলাম, সেটাকে সে (খালেদা জিয়া) নষ্ট করলো” –জননেত্রী শেখ হাসিনা ঢাকার আকাশপথে জঙ্গি ছায়া? ১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি