জবিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীকে মারধর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জবিতে ছাত্রলীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীকে মারধর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসানের পক্ষ নিয়ে এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীকান্ত। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় জবির নোঙর নামে একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭ ব্যাচের কামারুজ্জামান কায়েস। তিনি বর্তমানে পুরান ঢাকার বেসরকারি ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে জবি অর্থনীতি বিভাগ ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান। মৃদুল এর আগে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শিবির-ছাত্রদল ট্যাগ দিয়ে হুমকি দিয়েছিল। ভুক্তভোগীরা এ সময়

ক্যাম্পাসে তাকে ঘিরে ধরে। কিন্তু আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীকান্ত ছাত্রলীগ নেতা মৃদুলকে শেল্টার দেয়। তিনি মৃদুলকে ফুলের টোকা দিতেও নিষেধ করেন। এ সময় শ্রীকান্ত কয়েকজন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার ও দেখে নেওয়ার হুমকি দেন। শ্রীকান্ত ছাত্রলীগের পক্ষ নিলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে শ্রীকান্তকে ‘দালাল’ বলে সম্বোধন করেন। এসময় শ্রীকান্ত উত্তেজিত হয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারতে তেড়ে আসেন। পরে বিষয়টি সমাধানের জন্য অভিযুক্ত শ্রীকান্ত, ছাত্রলীগ নেতা মৃদুল হাসান সহ সবাইকে নিয়ে জবি শিক্ষক লাউঞ্জে বসেন ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন। এ সময় ভুক্তভোগী কামরুজ্জামান কায়েস মোবাইলে ছবি ও ভিডিও করা শুরু করলে তার দিকে তেড়ে আসেন শ্রীকান্ত। এসময় কায়েসকে মারতে

ব্যর্থ হয় শ্রীকান্ত। পরে বিকাল সাড়ে তিনটায় জবির নোঙ্গর বাস চড়ে বাসায় রওনা হচ্ছিল কায়েস। এসময় অভিযুক্ত শ্রীকান্ত বাসের ভিতরে প্রবেশ করে তাকে মারধর করে ও কিল ঘুষি দেয়। ঘটনার প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, কায়েস ভিডিও করায় তার উপর উত্তেজিত ছিল শ্রীকান্ত। কায়েস সেখান থেকে চলে যাওয়ার পরও শ্রীকান্ত তাকে খুঁজছিল। পরে জানতে পারি, কায়েসকে বাস থেকে মারা হয়েছে। ভুক্তভোগী কামরুজ্জামান কায়েস বলেন, আমি বাসে চড়ে মুরগী টোলার বাসায় যাচ্ছিলাম। শ্রীকান্ত বাসের ভিতরে আমাকে জিজ্ঞেস করে- কেন তুই ভিডিও করলি? তুই ভিডিও করার কে? আমি বলি, ভিডিও এমনিতেই করছিলাম। পরক্ষণেই সে আমাকে মারধর করে। চোখে কিল ঘুসি

শুরু করেন। কপাল কেটে যায়। বাসের সিনিয়ররা আসা শুরু করে। তাদের উপরও সে ক্ষিপ্ত হয়। পরে আমি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে যাই। এখন চিকিৎসা নিচ্ছি। এ ব্যাপারে অভিযুক্ত শ্রীকান্ত বলেন, হ্যাঁ, হ্যাঁ আমি মারছি। সেও আমাকে মারছে। আমার ভুল ছিল, আমি তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিতে গিয়েছি। কিন্তু সে দিতে চাচ্ছিল না। পরে সে আমাকে ধাক্কা দেয়। আমিও তাকে জোরে ধাক্কা দেই। সে পড়ে যায়। সে আঘাত করলে আমিও তাকে আঘাত করি। তার কপাল কেটে যায়। পরে মুরগীটোলায় বাস থামিয়ে বড় ভাইয়েরা ঝামেলা মিটিয়ে দেয়। মৃদুলের পক্ষে গিয়ে কথা বলার কারণ জনতে চাইলে তিনি বলেন, আমি ছাত্রলীগ করতাম না।

কিন্তু অনেক ছাত্রলীগ নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি দেখেছি, মৃদুল কোনো উগ্র কাজে ছিল না। আমি ছাত্রদের বলেছি, যদি সে অন্যায় করে তার বিচার হবে। অন্যত্থায় তার গায়ে ফুলের টোকাও দেওয়া যাবে না। এ বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন বলেন, একটা ছেলেকে মারার বিষয়টা জেনেছি। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নেই। প্রক্টর আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে সমাধান করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু