জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইকবাল হোসেন শিকদার ও সেক্রেটারি হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আসাদুল ইসলাম। এ ছাড়াও অন্যান্যের মধ্যে অফিস সম্পাদক হিসেবে আছেন ২০১৮-১৯ সেশনের মো. রিয়াজুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের নাজমুল হক; প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ইব্রাহীম আলী ও বায়তুলমাল (অর্থ) সম্পাদক পদে আছেন ফিন্যান্স বিভাগের

২০১৮-১৯ সেশনের মো. শাওন সরদার। এ ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. আরিফুল ইসলাম রয়েছেন দাওয়াহ সম্পাদক পদে, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের মাঈন উদ্দিন; স্কুল, বিতর্ক ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদ হাসান রাসেল; সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক পদে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ সেশনের মোহাম্মদ জাহেদ এবং

আইন সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র মো. সোহাগ আহমেদ। কমিটি প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, এ কমিটি নতুন গঠন করা নয়। ছাত্রশিবিরের সকল শাখার কমিটি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে বছরের জানুয়ারি মাসে গঠন করা হয়ে থাকে। তবে ক্যাম্পাসে ভীষণ প্রতিকূল পরিবেশ বিদ্যমান থাকায় ক্ষয়ক্ষতি এড়িয়ে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কৌশলগত কারণে এতদিন কমিটি প্রকাশ করা হয়নি। উল্লেখ, গেল ১১ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সামনে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় বিবৃতিতে সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস