ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ফেনীতে মিছিল ও মিষ্টি বিতরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ফেনীতে মিছিল ও মিষ্টি বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে খবর পাওয়ার পর রাত সাড়ে ১০টায় ফেনী শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়করা। মিছিলটি শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বড় মসজিদ এলাকা, ফেনী মডেল থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত ছাত্রসমাজের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ছাত্রদের ৫ দাবির মধ্যে দ্বিতীয় দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এরই সাথে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করার দাবি জানাই। তারা বলেন, ছাত্রলীগ ধর্ষণের

সেঞ্চুরি করে উদযাপন করেছে, মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। বক্তারা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের ছাত্রসমাজ আজ আনন্দিত ও উল্লসিত। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা যেসব জায়গায় ঘাপটি মেরে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান জানাই। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐক্য কোনোভাবে নস্যাৎ করা যাবে না বলেও জানান বক্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস