ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ October, ২০২৪

ছাত্রলীগের নির্যাতনের ছবি ও ভিডিও প্রদর্শনীর আহ্বান হাসনাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৪ |
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী ৩ দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ

সংগ্রহ করা হবে। সকলের প্রতি আহ্বান, যাদের বিরুদ্ধে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে, তারা বুথে এসে তথ্য দিন। বুথের সময়কাল : সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত। এ ছাড়াও আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন। এর আগে, আয়োজন সম্পর্কে জানিয়ে টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭টি জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে। এসব ঘটনার ভিডিওচিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় ড্র নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে