ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক, কোমড়ে দড়ি বেঁধে নেওয়া হলো থানায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক, কোমড়ে দড়ি বেঁধে নেওয়া হলো থানায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
গাজীপুর মহানগরীতে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ রবিবার দুপুরে যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের কারও হাতে হ্যান্ডকাফ ও কারও কোমড়ে দড়ি বেঁধে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন (৪০), সদস্য মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার মহিউদ্দিন (৩০), রংপুরের শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার পলাশ হাওলাদার (৩১) এবং নীলফামারীর রেজাউল করিম (৪২)। পুলিশ

ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র একটি শাখা অফিস রয়েছে। ওই শাখার ব্যবস্থাপক সোহেল রানা অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা তার কাছে ফোনে ও সরাসরি মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেন তারা। এ ঘটনায় গাজীপুর সদর থানাসহ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সোহেল রানা। অভিযোগের ভিত্তিতে র‌্যাব, পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পের আশপাশের এলাকা ঘিরে চলে এই অভিযান। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই)

কায়সার হোসেন বলেন, ‘চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র দেশ বাঁচাতে এগিয়ে আসুন সবাই রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা বাংলাদেশের, স্পিন বোলিং কোচ রফিক জমকালো সংবর্ধনায় সাফজয়ী যুবাদের অর্থ পুরস্কারের ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম