ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ
মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি
সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা
৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌফিক ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এ খবর শোনার পর স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। পরে বিকাল ৫টার দিকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
নিহত সাগরের মেজ চাচা মতিউর রহমান বলেন, ‘আমরা বিকাল সাড়ে ৪টার দিকে তার (পাইলট) মৃত্যুর খবর পেয়েছি। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়।’
মতিউর রহমান জানান, সাগর ছয় মাস আগে
বিয়ে করেছিলেন। তবে তার কোনো সন্তান নেই। সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন। তিনি আরও বলেন, ‘ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে- সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে।’ উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।