‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৩২ পূর্বাহ্ণ

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩২ 113 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ‘হোম অ্যাডভান্টেজ’ নিয়ে সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের দুবাই যেতে হবে তখন প্রোটিয়ারা ভারতের তুলনায় পিছিয়ে থাকবে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটসম্যান ডুসেন। তার মতে, একই ভেন্যুতে অনুশীলন ও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুবিধা ভারতকে এগিয়ে রাখবে। রিশি ভেন ডার ডুসেন বলেছেন, ভারত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। পাকিস্তানও এটি নিয়ে কথা বলেছে। আমি মনে করি এটি পুরোপুরি সত্যি। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে করাচি থেকে ভেন ডার ডুসেন বলছিলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই

অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলা নিঃসন্দেহে বাড়তি সুবিধা।’ ডুসেন আরও বলেছেন, ‘যে দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত সেই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গিয়ে তারা তাদের ম্যাচগুলো দুবাই খেলছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আয়োজন করা হয়েছে। পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত যে কোনও ভারতীয় আসরের জন্য একই সুবিধা পাবে। পাকিস্তান কোচ আকিব জাভেদ অবশ্য মনে করেন, কেবলমাত্র ভারতের দুবাইতে খেলার সুবিধাই তাদের জয় এনে দেয়নি। আকিব জাভেদ বলেন, ‘হ্যাঁ, একই

মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এরপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’ ডুসেন বলেন, ‘আমাদের দলে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে। ফলে আমরা যেখানে খেলব, সেখানেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার