চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
চীনে অবৈধভাবে তথ্য স্থানান্তর শনাক্ত করার লক্ষ্যে গোপনে উন্নত এআই চিপ এবং সার্ভারের নির্বাচিত চালানে ট্র্যাকিং ডিভাইস স্থাপন করেছে মার্কিন কর্তৃপক্ষ। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছেন । যেসব এআই চিপ মার্কিন রফতানি নিষেধাজ্ঞার আওতাধীন দেশ বা অঞ্চলে গোপনে পাঠানো হচ্ছে, সেগুলো শনাক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে জানিওয়েছে সূত্রগুলো। তবে এটি সব চালানের ক্ষেত্রে নয়, শুধু যেসব চালান তদন্তের আওতায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রেই এই ব্যবস্থা প্রযোজ্য। ট্রাম্প প্রশাসন উন্নত আমেরিকান সেমিকন্ডাক্টরগুলোতে চীনাদের প্রবেশাধিকারের উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা করার পরেও, চীনের ওপর চিপ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র কতটা পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ

তারই প্রমাণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিমান যন্ত্রাংশসহ নানা রফতানি-নিয়ন্ত্রিত পণ্যে ট্র্যাকার ব্যবহার করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সেমিকন্ডাক্টর চোরাচালান ঠেকাতেও এটি প্রয়োগ করা হয়েছে। ডেল ও সুপার মাইক্রো সার্ভারের কিছু চালানে এই ট্র্যাকার বসানো হয়েছে বলে এআই সার্ভার সরবরাহ চেইনের পাঁচজন ব্যক্তি নিশ্চিত করেছেন। এসব সার্ভারে এনভিডিয়া ও এএমডির তৈরি উন্নত চিপ ব্যবহৃত হয়। সাধারণত ট্র্যাকারগুলো চালানের প্যাকেজিংয়ের ভেতরে লুকিয়ে রাখা হয়। আবার কখনো কখনো বসানো হয় সার্ভারের ভেতরেও। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন, ট্র্যাকারগুলো মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে লাভবান ব্যক্তি এবং কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা গঠনে সহায়তা করতে পারে। লোকেশন ট্র্যাকার হলো একটি পুরনো তদন্তকারী হাতিয়ার যা মার্কিন আইন

প্রয়োগকারী সংস্থাগুলো রপ্তানি নিষেধাজ্ঞার অধীনে থাকা পণ্য, যেমন বিমানের যন্ত্রাংশ, ট্র্যাক করার জন্য ব্যবহার করে। ২০২৪ সালের একটি ঘটনার বর্ণনায় জানা গেছে, ডেল সার্ভারের এক চালানে বড় আকারের ট্র্যাকার শিপিং বক্সে এবং ছোট আকারের ট্র্যাকার প্যাকেজিং ও সার্ভারের ভেতরে ছিল। আরেক সরবরাহকারী দাবি করেছেন, অন্যান্য চিপ বিক্রেতারা এই ট্র্যাকার সরিয়ে ফেলার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। মার্কিন বাণিজ্য বিভাগের ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি ব্যুরো, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই প্রায়শই এসব তদন্তে যুক্ত থাকে। তবে সংস্থাগুলো ট্র্যাকার বসানোর ইস্যুতে কোনো মন্তব্য করেনি। ডেল, এনভিডিয়া ও সুপার মাইক্রো—প্রায় কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। ডেল শুধু জানিয়েছে, তারা এমন কোনো সরকারি উদ্যোগের বিষয়ে অবগত

নয়। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র এনভিডিয়া, এএমডি ও অন্যান্য নির্মাতাদের উন্নত চিপ চীনে বিক্রি সীমাবদ্ধ করেছে। চীনের সামরিক আধুনিকীকরণ ঠেকাতে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত