চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কী নিয়ে বৈঠক হলো ইসলামী আন্দোলনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কী নিয়ে বৈঠক হলো ইসলামী আন্দোলনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। শনিবার দুপুরে হোটেল ওয়েস্টিনে এ বৈঠক হয়। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে ছিলেন। বৈঠকে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন। বৈঠকে দেশের চলমান রাজনীতি, তারুণ্যের ভাবনা, সংস্কার, বিনিয়োগ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সার্বিক অবস্থা এবং ইসলামী আন্দোলনে বাংলাদেশের বর্তমান ও আগামীর পথচলা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান

সংস্কার উদ্যোগ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও মতবিনিময় হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে দুই দল প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক