চিকিৎসাশাস্ত্র দিয়ে নোবেল পুরস্কার ঘোষণা আজ শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

চিকিৎসাশাস্ত্র দিয়ে নোবেল পুরস্কার ঘোষণা আজ শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
অক্টোবর মাস মানেই নোবেল পুরস্কারের মৌসুম। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে আজ, ২০২৫ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। কেবল নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ে থেকে। পুরস্কারটি সুইডেনের বিজ্ঞানী ও ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে এবং তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এই পুরস্কার দেওয়া হচ্ছে। আলফ্রেড নোবেলের উইলে

পাঁচটি পুরস্কারের কথা থাকলেও, ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে পুরস্কার দেওয়া শুরু হয়, যা 'বিকল্প নোবেল পুরস্কার' হিসেবেও পরিচিত। সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চিকিত্সাবিজ্ঞানে, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সময় বিজয়ীদের ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক, একটি মানপত্র এবং

একটি স্বর্ণপদক প্রদান করা হবে। (২০২৩ সালে প্রাইজ মানি ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন ক্রোনার করা হয়)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত