চিকিৎসার অবহেলায় ধর্ষিত শিশুর মৃত্যু, উত্তাল ভারত – ইউ এস বাংলা নিউজ




চিকিৎসার অবহেলায় ধর্ষিত শিশুর মৃত্যু, উত্তাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ৮:২২ 116 ভিউ
ভারতের বিহারে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় দেরি হওয়ায় ধর্ষণের শিকার ১০ বছর বয়সি এক দলিত মেয়ের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। Advertisement গত রোববার সকালে মেয়েটি হাসপাতালেই মারা যায়। মেয়েটির পরিবারের অভিযোগ, শনিবার অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো গিয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভর্তি করাতে কোনো বিলম্ব হয়নি। মেয়েটি গত ২৬ মে ধর্ষণের শিকার হয়। মোজাফফরপুরে মেয়েটির খালার বাড়ির কাছে বাস করা এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। বাড়ির বাইরে খেলার সময় মেয়েটি নিখোঁজ হয়। পরে তার পরিবারের লোকজন রাস্তার ধারে তাকে খুঁজে পায়। পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, মেয়েটির দেহে ছুরির কয়েকটি ক্ষত ছিল। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে

মুজাফফরপুরের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিত্‍সার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) নেওয়া হয়েছিল। পরিবারের অভিযোগ, হাসপাতালে বেড পাওয়ার জন্য তাদেরকে ছয় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এরপর চিকিত্‍সা শুরু হলেও মেয়ের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চিকিৎসায় বিলম্ব হয়েছে বলে পরিবারের দাবি ভিত্তিহীন। তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। জড়িত সব বিভাগের সঙ্গে পরামর্শ করা হয়েছিল এবং আইসিইউতেও মেয়েটির চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল। তবে মেয়েটির মৃত্যুর ঘটনা জাতীয় পর্যায়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো নিয়ে বিরোধীদল কংগ্রেস পার্টির এক সদস্যের হাসপাতাল স্টাফের সঙ্গে বচসা করার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই শিশুটির দুর্ভোগ নিয়ে

গণমাধ্যমে খবর প্রকাশ হতে থাকে। মেয়েটির মৃত্যুর পর থেকে বিরোধীদলগুলো বিহার রাজ্যে কয়েকটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে লেখেন, অত্যন্ত লজ্জাজনক বর্বরতা। যদি তাকে সময়মতো চিকিৎসা দেওয়া যেত, তাহলে বাঁচানো যেত। কিন্তু সরকার তার জীবন বাঁচাতে অবহেলা করেছে, তার নিরাপত্তা নিশ্চিত করা তো দূরের কথা। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল এক্সে লিখেছে, ধর্ষণের শিকার শিশুটি পাটনা হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা ভর্তি হওয়ার অপেক্ষা করেছিল। তবে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও জেডি (ইউ) দলের নেতারা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি-এর মুখপাত্র অনামিকা সিং প্যাটেল শিশুটির মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন। তিনি বলেন, আমি নিজে একটি হাসপাতাল

চালাই। আমি জানি হাসপাতালে শয্যা পাওয়া সময়সাপেক্ষ প্রক্রিয়া। আমাদের সরকারের লোকেরা দায়িত্বশীলভাবে কাজ করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা ভারতে বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে দিয়ে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থাকে সামনে নিয়ে এসেছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা পরিকাঠামোর দুরবস্থার খবর দেশের গণমাধ্যমে আলোচিত হয়েছে। ভারতে দলিত সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে নিগৃহীত। দলিতদের সুরক্ষায় ভারতে আইন থাকলেও তারা ব্যাপকভাবে খারাপ আচরণের শিকার হয়। ধর্ষণের শিকার দলিত শিশুটির দুর্ভোগ ও মৃত্যুর ঘটনার সমালোচনা করেছে জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশন। তারা এ ঘটনায় হাসপাতালের ভূমিকা তদন্ত করে দেখার দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন