ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির
মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ
শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে
ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত
অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি
ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর
চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
অক্টোবর মাসের শেষের দিকে তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার কমিশনার হিসেবে এটিই হবে তার প্রথম ঢাকা সফর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই হবে প্রথম কোনো জাতিসংঘের উচ্চপদস্থ কারও প্রথম সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ভলকার তুর্ক। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভলকার তুর্কের।
তবে তার এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের এক শীর্ষ কর্মকর্তা।
এর আগে ভলকার তুর্কের সঙ্গে
জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময়েও তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন।
জাতিসংঘে সাধারণ অধিবেশনের সময় সাইড লাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের সময়েও তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে বাংলাদেশে সফর করেছিলেন।



