চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ |
চট্টগ্রামে আয়োজিত বিজয়মেলার স্থান আবার পরিবর্তন হচ্ছে। প্রথমে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজন সারতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নিয়ে আবার সেটিও পরিবর্তন হয়। সবশেষে সিদ্ধান্ত হয়— বিজয় মেলা বসবে কাজির দেউরির সেই ‘পরিত্যক্ত’ শিশু পার্কে। এদিকে, বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পেছানো হয়েছে সময়ও। তাই সেই ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি বলেন, ‘মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজির দেউরির শিশু পার্কের

খালি জায়গায় বসানো হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে বিজয় মেলা বসবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাতদিনব্যাপী হওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে ৯ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে মেলা বসার কথা ছিল। পরে ভ্যেনু পরিবর্তন করে সিআরবিতে নেওয়া হয় তাই সময় একদিন পিছিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু করার কথা ছিল। এখন আবারো স্থান পরিবর্তন হয়ে কাজির দেউরির ‘পরিত্যক্ত’ শিশু পার্কে করা হবে। তাই আবারো

সময় আরো একদিন পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে মেলা বসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল