চট্টগ্রামে ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজনের প্রাণহানি, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামে ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজনের প্রাণহানি, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ |
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বাকলিয়া শাহ আমানত সেতুর কাছে এনএমএম জে ডিগ্রী কলেজ সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ট্রাক চাপা দেওয়ার ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটবোঝাই ট্রাকটি শাহ আমানত সেতু পার শহরে প্রবেশ করে। সেতু পার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ও হকারদের চাপা

দেয়। ফায়ার সার্ভিস ট্রাকটি সরিয়ে নিতে কাজ করছে। পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!