চট্টগ্রামেও দায়িত্ব গ্রহণ করল বিজিএমইএর নতুন পর্ষদ – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রামেও দায়িত্ব গ্রহণ করল বিজিএমইএর নতুন পর্ষদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ |
বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত পর্ষদ সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। ঢাকার মতো মঙ্গলবার নগরীর খুলশী এলাকায় অবস্থিত বিজিএমইএর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্প মালিকদের নিয়ে অনুরূপ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন বিজিএমইএর নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান ও প্রথম সহসভাপতি সেলিম রহমানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগণ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা আগামীতে তৈরি পোশাক শিল্পের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এতে বিজিএমইএর শীর্ষ স্থানীয় নেতারা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ

সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে সম্মিলিত পরিষদ, চট্টগ্রামের নেতা, বিকেএমইএ, সিবিইউএফটি, ওয়াশিং শিল্প অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা জানায়। চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকরা হলেন- এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ, এনামুল আজিজ চৌধুরী, এসএম আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান