ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫

ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ |
জাতীয় দলের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন কেবল একটি ম্যাচ, সেখানেও তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাই লাল-সবুজের জার্সিতে মাহমুদউল্লাহর শেষ। এরপর দেশে ফিরে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন মাহমুদউল্লাহ। তবে শুরু থেকেই ছিলেন না তিনি, ইনজুরির কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি ম্যাচ। সবমিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ তবে বলার মতো কিছুই করতে পারেননি। গতকাল সুপার লিগের প্রথম ম্যাচেও ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ, করেছেন মোটে ১২ রান। দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার মোহামেডানের হয়ে খেলছেন চলমান ডিপিএলে। সবমিলিয়ে ৫ ম্যাচে

(১০, ৭, ১৬, ১৭, ১২) সেখানে তিনি করেছেন মোটে ৬২ রান। সর্বোচ্চ রান করেছেন এর মধ্যে ১৭, স্ট্রাইকরেট ৬৬.৬৭। মাহমুদউল্লাহর সাম্প্রতিক এমন পারফরম্যান্স নিয়ে বিসিবির এক নির্বাচক বলছিলেন, 'এটা নিয়ে হয়তো কোচদের সাথে কথা বলছে রিয়াদ, অনেক দিন ধরে সে খেলছে। কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে সে সব কিছুই বুঝার কথা। কারো না কারো সাথে নিশ্চয়ই কথা বলছে সে।' 'যে কোন বড় খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু চাওয়া পাওয়া টা একটু বেশিই থাকে। ওর একটা বিষয় আছে যে এখন হয়তো রান পাচ্ছে না, কিন্তু এমন দুই ম্যাচে রান পেয়ে যাবে। যেটা দলের জন্য ভালো হবে তখন যেটা পুরো সিজনের ব্যর্থতা ঢেকে দিতে

পারে। মানুষটা একটা আশা নিয়ে বাঁচে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে