গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন : ডোনাল্ড ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন : ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের কাউন্সিলিং প্রয়োজন মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, থুনবার্গের রাগ নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। সোমবার (৯ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টাকালে ইসরায়েলি নৌবাহিনী গ্রেটা ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, গ্রেটা থুনবার্গের জন্য তার কোনো বার্তা আছে কি না। ট্রাম্প বলেন, সে একজন অদ্ভুত মানুষ। সে একজন রাগী মানুষ। আমি জানি না এটা সত্যিকারের রাগ কি না। আসলে এটা বিশ্বাস করা কঠিন। তবে আমি ঘটনাটি দেখেছি। সে নিশ্চিতভাবে আলাদা। আমি মনে করি তার একটি রাগ

নিয়ন্ত্রণ ক্লাসে যাওয়া উচিত। এটাই আমার প্রাথমিক সুপারিশ। এরপর সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ফ্লোটিলার সব সদস্যের দাবি অনুযায়ী গ্রেটা কি সত্যিই ইসরায়েলের হাতে অপহৃত হয়েছিলেন? ট্রাম্প জবাব দেন, আমি মনে করি গ্রেটা থুনবার্গকে অপহরণ না করলেও ইসরায়েলের যথেষ্ট সমস্যা আছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দেয় ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা করছে। তবে গাজায় পৌঁছানোর আগেই জাহাজটিকে আটক করে ইসরায়েল। প্রসঙ্গত, জাহাজটি থেকে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ভিডিও বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় তিনি বলেন, আমার নাম গ্রেটা থুনবার্গ, আমি সুইডেন থেকে এসেছি। গ্রেটা থুনবার্গ বলেন, আমাদের আন্তর্জাতিক জলসীমায়

আটকে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েল কিংবা তাদের সমর্থন জোগানো বাহিনী আমাদের অপহরণ করেছে। এর আগে প্রতিবেদনে বলা হয়, ইতালি থেকে যাত্রা শুরু করা জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ১৩ জন ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য