গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫
     ৫:২২ পূর্বাহ্ণ

গ্রুপ চ্যাম্পিয়ন দ. আফ্রিকা, ইংলিশদের হারে বিশাল লাভ বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:২২ 119 ভিউ
ম্যাচের যা আগ্রহ ছিল, প্রথম ইনিংসে ইংলিশরা ১৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার পরই শেষ হয়ে গিয়েছিল। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে বাদ পড়ে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিল সেমিফাইনালে। ইংল্যান্ডের অল্পেতে অলআউট হওয়ার ফলে প্রোটিয়াদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ৭ উইকেটে ইংলিশদের উড়িয়ে তারা বি গ্রুপের সেরা দল হয়ে চলে গেছে শেষ চারে। শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭৯ রান তুলে অলআউট হয়, খেলতে পারে মোটে ৩৮.২ ওভার। মার্কো ইয়ানসেনই মূলত তাণ্ডবটা চালিয়েছেন ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের ওপর। ফিল সল্ট আর বেন ডাকেটকে ফিরিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন দলটাকে, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। কোনো

ব্যাটার ফিফটি পাননি। সর্বোচ্চ ৩৭ রান এসেছে জো রুটের ব্যাট থেকে। সব প্রোটিয়া বোলারই নিদেনপক্ষে একটি করে উইকেট নিয়েছেন। ইয়ানসেন ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন, সঙ্গে ভিয়ান মুলডারও পেয়েছেন ৩ উইকেট। কেশভ মহারাজ ২টি, লুঙ্গি এনগিদি আর কাগিসো রাবাদা পেয়েছেন একটি করে উইকেট। জবাবে ৪৭ রানে ২ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকাও কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল। তবে হাইনরিখ ক্লাসেন আর রাসি ফন ডার ডাসেন মিলে তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে সে ধাক্কা সামলান। আদিল রশিদের শিকার হয়ে ক্লাসেন যখন ফিরলেন, তখন ৬ রানের দূরত্বে প্রোটিয়ারা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপসেরা হয়েই শেষ চারে উঠল। অস্ট্রেলিয়া হলো গ্রুপ রানার্স

আপ। রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ভারত আর নিউজিল্যান্ড। দুই দলই শেষ চার নিশ্চিত করে ফেলেছে। ফলে তাদের ম্যাচের ফল এবার নির্ধারণ করবে শেষ চারে কে কাদের বিপক্ষে খেলবে। এদিকে টানা তিন হারের পর ইংল্যান্ড এ টুর্নামেন্ট থেকে ফিরছে আট দলের সবচেয়ে বাজে দল হয়ে। বাংলাদেশের লাভই হয়েছে তাতে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা, এ টুর্নামেন্ট তাই তারা শেষ করছেন ষষ্ঠ স্থানে থেকে। যার ফলে ষষ্ঠ দলের প্রাইজমানি হিসেবে প্রাইজমানি হিসেবে এখন বাংলাদেশ পাবে ৪ লাখ ৭৫ হাজার ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার