গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েকটি আসবাবসহ এবং ব্যাংকের নথিপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। ১১ই নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের চান্দুরা শাখার ম্যানেজার কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদের অবহিত করেন। তাৎক্ষণিক স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। আগুন দেওয়ার ঘটনার বিষয়ে জানতে

স্থানীয়দের সাথে কথা হয় প্রতিবেদকের। কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্থানীয় ব্যবসায়ী সগির উদ্দিন বলেন, গ্রামীণ ব্যাংকের উপর ক্ষোভ অনেক মানুষের। বিশেষ করে সাধারণ দরিদ্র মানুষের রক্ত চুষে খাওয়া এই ব্যাংকের সর্বনাশ হলে গরীব মানুষই খুশি হবে। এর বেশি আর কিছু বলতে চাই না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক বলেন, এ ঘটনা যারাই ঘটাক, রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করবে প্রশাসন, এটা তাদের কথাবার্তাতেই বুঝেছে সাধারণ মানুষ। রাজনৈতিক দলের কেউ যদি জড়িত থাকত, তবে ব্যাংক পুরোপুরি ছাই হয়ে যেত, চেয়ার টেবিল পুড়িয়ে প্যানিক তৈরি করত না। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর

পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা