গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
     ৮:৫৫ পূর্বাহ্ণ

গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৮:৫৫ 151 ভিউ
গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সিদ্ধান্ত ‘বৈষম্যমূলক’ উল্লে­খ করে তা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) মঙ্গলবার চিঠি দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে বিইআরসির চেয়ারম্যান বলেন, এ বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে কথা বলবেন। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। জানায় নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার

আবেদন জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সংশোধনের জন্য বিডা চেয়ারম্যান একটি চিঠি দিয়েছেন বলে জেনেছি। কিন্তু চিঠিটি এখনো আমার হাতে পৌঁছায়নি। তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। তবে যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটা কীভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। তাদের মতামত এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে ইতোমধ্যে অন্যায্য প্রতিযোগিতামূলক বলে মনে করছেন। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা মনে করছি এই সিদ্ধান্তে

দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি কমানোর বিষয়টি সর্বজনীন করা যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?