গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

গোপনে ভিডিও ভাইরাল করলে সে দায় আমার নয় : রুনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
অভিনেত্রী ও মডেল রুনা খান। অভিনয়ে বেশ প্রশংসা কুড়ালেও সম্প্রতি খোলামেলা ফটোশুটের কারণে তিনি একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখেও পড়েন। গেল বছরের শেষে একটি সিনেমার প্রিমিয়ারে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেতা সম্রাটের সঙ্গে তার একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। এতদিন চুপ থাকলেও বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন রুনা। তিনি বলেন, ‘কারও ব্যক্তিগত ভিডিও অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায়ভার তারকাদের নয়। আমার দায়, যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডেল থেকে শেয়ার করছি। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি, খবর, কাজ মানে আমার অভিনয় বা মডেলিং সংক্রান্ত যা কিছু শেয়ার করছি,

সেটুকুর দায় শুধু আমার।’ তিনি আরও বলেন, ‘আমি যেহেতু এ দেশের একজন পরিচিত মুখ, কে কোথা থেকে, আড়াল থেকে, পেছন থেকে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করল, সে দায় একেবারেই আমার নয়।’ মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘লীলা মন্থন’ ও ‘দাফন’ নামে দুটি সিনেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু