গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
গার্মেন্টস খাতের উদ্যোক্তা থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদে—এই যাত্রায় নতুন অধ্যায় শুরু করলেন মো. মোস্তাকুর রহমান। তিনি দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন তিনি। আজ ২৫শে ফেব্রুয়ারি, বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০(৫) ধারা অনুযায়ী অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনকালীন তিনি বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগসংক্রান্ত

অন্যান্য বিষয় পৃথক চুক্তিপত্রে নির্ধারিত হবে। শিক্ষা ও পেশাগত যোগ্যতা ১৯৬৬ সালের ১২ই মে ঢাকায় জন্মগ্রহণকারী মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ফেলো সদস্য (এফসিএমএ)। তিন দশকের বেশি সময়ের পেশাগত জীবনে তিনি আর্থিক সুশাসন, কর্পোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দিয়েছেন। উৎপাদন, রিয়েল এস্টেট ও কৃষিভিত্তিক শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগ তদারকি ও আর্থিক পরিকল্পনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। উদ্যোক্তা জীবন থেকে কেন্দ্রীয় ব্যাংক পেশায় উদ্যোক্তা মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পরিবেশবান্ধব তৈরি

পোশাক কারখানা ‘হেরা সোয়েটার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পোশাক শিল্পের পাশাপাশি আবাসন খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর বাংলাদেশ ব্যাংকবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রিহ্যাব এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর বোর্ড সদস্য ছিলেন। ব্যবসা ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এখন তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে। উদ্যোক্তা জীবন থেকে নীতিনির্ধারণী পর্যায়ে তার এই উত্তরণ দেশের আর্থিক খাতে নতুন প্রত্যাশার

জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল