গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মহাসড়কে সামুরাই ও দেশীয় অস্ত্র নিয়ে চলন্ত প্রাইভেটকার থামিয়ে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পেছনের গাড়ি থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ২৫-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল প্রাইভেটকার থামিয়ে কাঁচ ভাঙচুর করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই। তাদের বেশিরভাগের গায়ে পোশাক ছিল না, কেবল হাঁটু পর্যন্ত লুঙ্গি পরা। লুটপাট শেষে তারা পাশের ধানক্ষেতের অন্ধকারে পালিয়ে যায়। ভিডিও ধারণকারী প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তিনি বগুড়া

থেকে ঢাকায় ফিরছিলেন। তখনই মহাসড়কের ঢাকাগামী লেনে এই দৃশ্য চোখে পড়ে। পরে প্রাইভেটকারটি টোলপ্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। তাঁদের মধ্যে এক বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাত বা ভাঙা কাঁচের টুকরোতে তারা আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তাদের এলাকায় নয়, যমুনা সেতু পশ্চিম থানার আওতায়। যমুনা সেতু পশ্চিম থানার এসআই আব্দুল কাদের ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে প্রকাশ্যে মহাসড়কে এভাবে দুধর্ষ ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কে নিরাপত্তা জোরদার ও দুষ্কৃতকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস