গাড়ির চাপায় শাবকের মৃত্যু, মা হনুমান আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

গাড়ির চাপায় শাবকের মৃত্যু, মা হনুমান আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের একটি বাচ্চা গাড়ির চাপায় মারা গেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বন বিভাগ মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে গেছে। এদিন বিকালে জাতীয় উদ্যানের অভ্যন্তরে পুরাতন মহাসড়কে মা হনুমানটি বাচ্চা নিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাচ্চাটি মারা যায় এবং মা হনুমানটি আহত হয়। এ ঘটনায় হতবাক মা হনুমানটি তাৎক্ষণিক মৃত বাচ্চার সামনে বসে পড়ে। এ সময় এ সড়ক দিয়ে আসা ফজলুল কবির নামে এক পথচারি দেখতে পান হনুমানটি মাঝ সড়কের মধ্যে বাচ্চার সামনে বসে আছে। তিনি তাৎক্ষণিক তার মোবাইলে ভিডিও করে তার

আইডি থেকে পোস্ট করলে সবার নজরে আসে। খবর পেয়ে সাতছড়ি জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে এসে মৃত বাচ্চাটি উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান, বাচ্চাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্যানে গর্ত করে পুতে রাখা হবে। এ সময় তিনি এ সড়কে চলাচলকারী সবাইকে আরও সচেতন হয়ে যানবাহন চালানোর আহবান জানান। ৬ মাস আগেও যানবাহনের নিচে চাপা পড়ে হনুমান মারা গিয়েছিল। সাতছড়ি জাতীয় উদ্যানে মাত্র কয়েক জোড়া বিপন্ন হনুমান টিকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত