গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আরব দেশগুলো ফিলিস্তিনিদের সমর্থন করছে। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মিশর ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠক শেষে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানায়। বৈঠকে গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। বদর আবদেলাত্তি বৈঠকে মার্কো রুবিওকে বলেন, মধ্যপ্রাচ্যে ‘ব্যাপক এবং ন্যায়সংগত শান্তি ও স্থিতিশীলতা’ অর্জন করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তার দেশ। ফিলিস্তিনিরা গাজাসহ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা

করতে চান। তাই উপত্যকাটি থেকে তাদের সরে যেতে বলার যে কোনো ধরনের পরামর্শ ফিলিস্তিনি নেতৃত্বের জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। আরব দেশগুলো এই ধরনের পরামর্শ ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রত্যাখ্যান করে আসছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের ওপর চলমান ‘ঐতিহাসিক অন্যায়ের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং তাদের ‘বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার’ পুনরুদ্ধারে কাজ করা। ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের উপত্যকাটিতে ফেরার কোনো অধিকার থাকবে না। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতারা বলেছেন, এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে

ফেলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন