গাজার দায়িত্ব ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে: কাতারের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

গাজার দায়িত্ব ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে: কাতারের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনাকে মধ্যস্থতাকারীদের মূল লক্ষ্য পূরণের উপযোগী বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। আজ বুধবার (১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞ ও বাস্তুচ্যুতি বন্ধ করা। শেখ মোহাম্মদ জানান, পরিকল্পনাটি ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন করেছেন। দোহা বিষয়টি হামাসের আলোচক দলের কাছে পৌঁছে দিয়েছে এবং পরিকল্পনার মূল কাঠামো নিয়ে আলোচনা করেছে। যদিও এর বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করাই সবচেয়ে বড় অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সবাই একমত—যুদ্ধ থামাতে হবে, জনগণকে বাস্তুচ্যুত হওয়া থেকে

বাঁচাতে হবে এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে। গাজার দায়িত্ব ফিলিস্তিনি জনগণের হাতেই থাকবে।’ পরিকল্পনাটিকে ইতিমধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও ইন্দোনেশিয়া সমর্থন জানিয়েছে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, তুরস্ক এখন ‘মার্কিন উদ্যোগের অংশ’ হয়ে দোহায় অনুষ্ঠিত মধ্যস্থতা বৈঠকে যোগ দিচ্ছে। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, ‘গাজার জনগণকে সুরক্ষা দেওয়া এখন প্রধান লক্ষ্য। এই সুযোগটি কাজে লাগাতে হবে।’ এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের ওপর নজিরবিহীন হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ায় নেতানিয়াহু দোহাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় ট্রাম্প ও নেতানিয়াহু হোয়াইট হাউসে যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ

প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য