গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরাইল। যার মাধ্যমে জিম্মিদের মুক্তির পথ তৈরি হবে এবং সম্ভাব্যভাবে যুদ্ধ শেষ করার জন্য পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে মনে করছে দেশটি। তবে হামাস ইতোমধ্যে এই প্রস্তাবের একটি শর্ত প্রত্যাখ্যান করেছে। সে শর্তটি হচ্ছে সম্পূর্ণভাবে সংগঠনটির নিরস্ত্রীকরণ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি কপির তথ্য অনুযায়ী, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে, এর বিনিময়ে ইসরাইল ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দি এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে আটককৃত ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরাইলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে, যা ১৮ মার্চের যুদ্ধবিরতি চুক্তি ভাঙনের

আগে ছিল। এছাড়া, ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেতজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এই সময়ে মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। একইসঙ্গে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরবর্তী ধাপে, হামাস জীবিত জিম্মিদের প্রমাণাদি দেবে এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ বিষয়ে এখনো কোনো সরাসরি মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ